দেশে মোবাইল গ্রাহক প্রায় ১৬ কোটি!

২৩ এপ্রিল, ২০১৯ ১৬:৪১  
গত মার্চে ১৩ লাখ ৪২ হাজার মোবাইল গ্রাহক বৃদ্ধি পেয়ে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৯৭ লাখ ৮০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত মাসিক গ্রাহক সংখ্যা থেকে এ তথ্য জানা গেছে। বিটিআরসির হিসাব অনুযায়ী,  মার্চে সবচেয়ে বেশি গ্রাহক যোগ করেছে গ্রামীণফোন। তারা এসময় ছয় লাখ নতুন গ্রাহক নিজেদের করে নিয়েছে। রবি যুক্ত করেছে প্রায় তিন লাখ, বাংলালিংক প্রায় তিন লাখ এবং টেলিটক যুক্ত করেছে এক লাখ গ্রাহক। গ্রাহক সংখ্যার প্রতিবেদন বলছে, মার্চ  পর্যন্ত দেশে সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাত কোটি ৪০ লাখ ৫৩ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়েটার গ্রাহক চার কোটি ৭৩ লাখ ৪১ হাজার। অন্যদিকে তিন কোটি ৪৩ লাখ ৭২ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। আর একমাত্র সরকারি টেলিকম অপারেটর টেলিটকের রয়েছে ৪০ লাখ ১৪ হাজার গ্রাহক। সর্বশেষ ৯০ দিনের মধ্যে সচল যেকোন সিমকেই বিটিআরসি গ্রাহক হিসেবে গণনা করে। একারণেই চলতি বছরে এই সংখ্যা মোট জনসংখ্যার চেয়ে ছাড়িয়ে গেলেও বিস্মিত হবাার কিছু থাকবে না।